মালয়েশিয়া, জাপান, ব্রুনেই এবং ফিলিপাইনে আগামী রোববার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে, এ ঘোষণা আজ শুক্রবার সংশ্লিষ্ট সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এছাড়া, অস্ট্রেলিয়া ও ওমানে আগামীকাল শনিবার থেকে রমজান মাস শুরু হবে, বলেছে তাদের সরকার।
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজানের চাঁদ দেখার আয়োজন চলছে। যদি চাঁদ দেখা যায়, তবে সেখানে আগামীকাল থেকে রোজা শুরু হবে। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সৌদি আরবে এখনও চাঁদ দেখা যায়নি। আজ চাঁদ না দেখা গেলে দেশটিতে রোববার থেকে রমজান মাস শুরু হবে।
বাসসের খবরে জানানো হয়েছে, বাংলাদেশে আগামীকাল পবিত্র রমজানের চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে সন্ধ্যা ৬টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে, তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে অনুরোধ করা হয়েছে।
টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১

0 Comments